নারায়ণগঞ্জ বাণীঅ২৪ঃ সোনারগাঁয়ে সাময়িক বরখাস্ত হওয়া পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ কবির হোসেন নিজেকে নির্দোষ দাবী করেছেন।১৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে সোনারগাঁও প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজেকে নির্দোষ দাবী করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাকে ত্রাণ আত্মাসাতের অভিযোগে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। কি কারনে আমাকে বহিস্কার করা হলো বিষয়টি আমার কাছে পরিস্কার না,তবে সরকার থেকে চার দফায় আমার কাছে ৫৪ জনের ত্রাণ সামগ্রী এসেছে।
এগুলো অসহায়দের মাঝে বিতরণের পরেও আমার ব্যাক্তিগত তহবিল থেকে ৫ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। যেগুলোর তালিকা ও মোবাইল নাম্বারসহ আমার কাছে রয়েছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী, সুষ্টু তদন্তের মাধ্যমে আমার বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার করে আমাকে এ কলঙ্ক থেকে মুক্তি দেওয়া হোক।
ছোট ভাই আব্দুল করিম ও ভাগিনা মোঃ সাইফুল ইসলাম এ সময় তার সাথে ছিলেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
