লকডাউন অমান্য

সোনারগাঁয়ে লকডাউন অমান্য করায় এক ব্যাক্তিকে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমান

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লকডাউন অমান্য করায়  রনি বিল্লাহ (২৮) নামর এক যুবক কে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

১৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে লকডাউন অমন্য করে  রাস্তায় জনসমাগম ও সরকারি নির্দেশনা অমান্য করায় এ শাস্তি প্রদান করেন সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।

লকডাউন অমান্য করে  রাস্তায় জনসমাগম ও সরকারি নির্দেশনা অমান্য করায় রনি বিল্লাহকে প্রথমে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানা অনাদায়ে তাকে আরো ২ মাসের জেল সহ মোট ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আল মামুন সংবাদিকদের জানান,  সরকারি নির্দেশনা অমান্য  করে রাস্তায় জনসমাগম করায়  রনি বিল্লাহ (২৮) নামে একজনকে ২০১৮ এর ২৫/২ আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জেল প্রদান করা হয় এবং জরিমানের অর্থ অনাদায়ে মোট ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মামুনুল হক

ধর্ষণ মামলায় খালাস পেলেন হেফাজত নেতা মামুনুল হক

নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ মামলায় খালাস পেলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হককে বেখসুর খালাস প্রদান করেছে আদালত।