নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা ভাইরাস মুক্ত হয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ রবিবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন তার একান্ত সহকারী সচিব মকবুল হোসেন।
সহকারী সচিব মকবুল হোসেন আরও জানান, তার স্ত্রীরো করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। জদিও তিনি করোনায় আক্রান্ত ছিলেন না। আজ মন্ত্রী মহোদয় বাসায় ফিরে জাবেন।
আপানার জানেন করোনাকালীন সময়ে তিনি প্রতিদিন মন্ত্রানালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কাজ সম্পন্ন করতেন। করোনা আক্রান্ত হয়েও তিনি হাসপাতালে ভর্তি অবস্থায়ও মন্ত্রণালয়ের নথিপত্র স্বাক্ষর অব্যাহত রেখেছেন।
এর আগে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. হাছান মাহমুদের গত ১৬ ১৬ অক্টোবর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই রাজধানীর স্কয়ার হাসপাতলে ভর্তি হন এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
