খেজুরের গুড়

খেজুরের গুড়…!! তৈরি করা হচ্ছে চিনি, চুন, ফিটকিরি ও সরিষার তেল দিয়ে

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ শীতকালে দেশের বিশেষ কিছু স্থানে খেজুর গাছ থেকে আহরিত  রস থেকে তৈরি হয় খেজুরের গুড়। খাঁটি রস থেকে তৈরি হওয়া গুড় ছড়িয়ে পরে সারা দেশে।

আর সেই সুযোগে অসাধু কিছু ব্যবসায়িরা ফয়দা লুটায় ব্যাস্ত হয়ে পড়ে। খেজুরের রস থেকে তৈরি হওয়া গুড় রসের বিপরিতে ব্যাবহার করে চিনি, চুন, ফিটকিরি ও সরিষার তেল। যা মানব সাস্থ্যর জন্য মারাত্বক ঝুকিপূর্ণ।



এমনি এক ভেজার গুড় তৈরি চক্রের সন্ধান পেয়েছে ঝিনাইদহ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া ও শৈলকূপা উপজেলার জুগনি গ্রামে ভেজাল গুড় তৈরির খবর পেয়ে বুধবার সকালে সেখানে হানা দেয় ঝিনাইদহ ভোক্তা অধিকারের নেতৃত্বে পরিচালিত মার্কেট মনিটরিং টিম।



অভিযানে আটক করা হয় রাজশাহীর বাঘা উপজেলার টুটুল, আব্দুল কাদের ও আকবর মোল্লা নামের তিন ব্যাক্তিকে। করা হয় জনপ্রতি ৩ হাজার টাকা করে জরিমানা।

ঝিনাইদহ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান,  খেজুরের গুড় তৈরিতে চিনি, চুন, ফিটকিরি ও সরিষার তেল ব্যবহার করার অভিযোগ টুটুল, আব্দুল কাদের ও আকবর মোল্লা নামের তিন ব্যাক্তিকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।