নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আড়াইহাজরে সড়ক দুর্ঘটনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) নিহত হয়েছে। নিহত পুলিশ পরিদর্শকের নাম সফিউল্লাহ জুয়েল । তার বয়স ৪৫ বছর।
১৩ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারের পুরিন্দা এলাকায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত পুলিশ পরিদর্শক সফিউল্লাহ জুয়েলরাজধানীর তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। তিনি আড়াইহাজার উপজেলার পুরিন্দা গ্রামের মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের ছেলে।
জানা গেছে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ঘন কুয়াশায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারে থাকা জুয়েল গুরুতর আহত হং। এরপর তাকে উদ্ধার করে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
