বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে নারায়নগঞ্জ পুলিশ সুপারের মত বিনিময়

নারায়ণগঞ্জ বাণী২৪. কম: খৃষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
২১ ডিসেম্বর রবিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। বড়দিন উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার বলেন, ” বড়দিন উপলক্ষে নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই। এবারের বড়দিন আনন্দ ঘন পরিবেশে হবে এবং জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।”



এসময় উপস্থিত ছিলেন ফাদার বিপুল ডেভিড দাস, বিকাশ সাংমা, রিচার্ড সৌরভ দেউড়ী, পিন্টু পলিকাপ পিওরীফিকেশন, সন্তোষ রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

নারায়ণগঞ্জে নাশকতায় জড়িত আরও ২৫ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলা থেকে আরও ২৫ জন কে  গ্রেফতার করা হয়েছে।