নারায়ণগঞ্জ-৫ আসনে গণ অধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জি. নাহিদের মনোনয়ন পত্র সংগ্রহ

নারায়ণগঞ্জ বাণী২৪.কম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

২৭ ডিসেম্বর শনিবার  নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আক্তার হোসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম সাইদুজ্জামান খোকন এবং জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিয়ান রিপনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বন্দর

বন্দরে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জ বাী২৪.কমঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষে একজন  নিহত ১ হওয়ার ঘটনা ঘটেছে।