নারায়ণগঞ্জ বাণী ২৪.কম: রাজধানীর একটি ফ্লাট থেকে বহিষ্কৃত জামায়াত নেতার সেই স্ত্রীর মরাদেহ উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পায় পুলিশ। তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ঘটনার বিস্তারিত কারণ জানতে সিআইডির ফরেনসিক টিমকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিও নিয়ে আলোচনার মধ্যে গাজী নজরুল ইসলাম জানিয়েছিলেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
