নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সোনারগাঁয়ে বিদ্যূতের প্রেপেইড মিটর বন্ধের দাবীতে মানববন্ধন করেছ এলাকাবাসী। ২১জুন শুক্রবার দুপুর ২ টার দিকে সোনাগাাঁও উপজেলার কাঁচপুর এলাকায় এই মানববন্ধ করে এলাকাবাসী হয়।
মানববন্ধনেবক্তারা, আগামী ১ তারিখের মধ্যে স্থাপনকৃত প্রিপেইড মিটার সরিয়ে না নিলে এবং নতুন কোন প্রিপেইড মিটার স্থাপন করা হলে আরে কঠোর কর্মসূচীর দেওয়া হবে বলে হুশিয়ারী দেন।
মানববন্ধন ও সমাবেশে আওয়ামী লীগ, বিএনপি সহ দলমাত নির্বিশেষে সকল নেতাকর্মী ও শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধনে আংশ গ্রহনকারী এলাকাবাসী বলেন, জনগনের স্বার্থ বিবেচনায় সরকারের উচিৎ প্রিপেইড মিটার বন্ধ করে দেওয়া।পূর্বে তাদের যে বিদ্যুৎ বিল আসতো প্রিপেইড মিটার স্থাপনের পর তা বেড়ে দ্বিগুনেরও বেশী দাড়িয়েছে।
এক ক্ষুদ্র ব্যবসায়ী নিজের পেট চাপড়ে দুঃখ করে বলেন, যা আয় করি তার অর্ধেক যদি বিদ্যুৎ বিলই দিতে হয় তাহলে স্ত্রী-ছেলে-মেয়ে নিয়ে বাচঁবো কি করে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
