নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে অক্সফোর্ড হাই স্কুল ছাত্রীদের যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত শিক্ষক আরিফুল ইসলাম সরকার ওরফে আশরাফুল ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
২৯ জুন শনিবার বিকালে রিমান্ড শুনানী শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আহমেদ হুমায়ুনের আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে ।
তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল আলম জানায়, শনিবার দুপুরে পৃথক দু’টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে তাদেও আদালতে প্রেরণ কর হয়।
আদালত রিমান্ড শুনানী শেষে সহকারী শিক্ষক আরিফুল ইসলাম সরকার ওরফে আশরাফুলকে ৩ দিন করে ৬দিন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারের (৫৫) কে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেক্ষ যে, গত বৃহস্পতিবার অক্সফোর্ড স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ব্লেকমেই কেরে জোর পূর্বক ধর্ষণ করার দায়ে তাদের গ্রেফতার করা হয়।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
