লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জের মিজমিজ এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাস উদ্ধার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক যুবকের লাস উদ্ধার করেছে পুলিশ। ২৩ জুুলাই মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ  উপজেলার মিজমিজি মতিন সড়ক এলাকা থেকে এ অজ্ঞাত যুবকের মৃত দেহ উদ্ধার করা হয়।

লাসের গায়ে অনেক আঘাতের চিহ্ন রয়েছে  বলে জানিয়েছে পুলিশ। ধারনা করা হচ্ছে অন্য কোথাও মেরে লাস এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এইচ এম জসিম উদ্দিন জানায়, সকালে মিজমিজির মতিন সড়ক এলাকার বসুন্ধরা কয়েল কারখানার পাশে লাসটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাস উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করে।

লাসের গায়ে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বৃদ্ধা আঙ্গুলের নোখ উপরানো সহ হাতের কবজিতে কামড়ের দাগ দেখা গেছে বলেও জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।