নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ চাঁদপুরে বজ্রপাতে একই পারবারের ৪ জন নিহত হয়েছে। ৬ অক্টোবর রবিবার দুপুরে মেঘনা নদীর মোহনায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো ওয়াহিদা বেগম, ওয়াহিদার মেয়ে রেহেনা বেগম, রেহেনার ছেলে সাব্বির ও মেয়ে সামিয়া।
জানা গেছে নিহতরা রবিবার দুপুরে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় ঘুরতে আসে কুমিল্লার চান্দিনা থেকে। এরপর হটাৎ হঠাৎ বজ্রপাতে চারজনেই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুজা উদ দৌলা চারজনকেই মৃত ঘোষণা করেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
