নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ মহিলা সমিতির সহ-সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ সদর শাখার সহ-সভাপতি হোসনে আরা রেজা (৫৮) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন।২৫ এপ্রিল রাতে তিনি সিদ্ধিরগঞ্জের সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। নারায়ণগঞ্জ মহানগর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান রুমি গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
দির্ঘ দিন ধরে তিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ইতিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে তার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে এবং তাকে সিদ্ধিরগঞ্জের সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
