নারায়ণগঞ্জ বানী২৪ঃ সোনারগাঁয়ে সরকারি আদেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৬ মে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল মামুন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদের আটক করেন।
এ সময় তাদেরকে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় সংক্রামক প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮ এর ২৫(২) ধারায় সর্বমেট ৫৯,০০০ টাকা অর্থ দন্ড প্রদান করেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
