নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিইসি ’র ভাগ্নে এস এম শাহজাদা সাজুকে আওয়ামী লীগ থেকে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। পটুয়াখালী-৩ আসনের জন্য তাকে মনোনয়ন প্রদান করা হয়।
২৫ নভেম্বর রবিবার তার মনোনয়ন পাবার খবর প্রকাশ পেলে দুপুরে তার সমর্থকরা গলাচিপা সদরসহ পটুয়াখালী-৩ আসনের বিভিন্ন এলাকায় আনোন্দ মিছিল বের করে।
এস এম শাহজাদা সাজু পটুয়াখালী-৩ আসনের সাবেক ছাত্রলীগ নেতা। এস এম শাহজাদা সাজু প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার বোনের ছেলে ।
পটুয়াখালী-৩ আসনের জন্য বর্তমান সাংসদ সহ মোট ২২ জন আওয়ামী লীগের নেতা মনোনয়ন প্রত্র সংগ্রহ করেছিলে। তাবে সকল দিক বিবেচনা করে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ভাগ্নেকে আসন্ন একাদশ জতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনিত করে নৌকা প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
