নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ”যুক্তরাষ্ট্র ৪ থেকে ৫ দিনে ভোট গুনতে পারে না, আমরা ৪ থেকে ৫ মিনিটে গুনে ফেলি “ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা
১২ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
তিনি বলেন, আমাদের কাছে যুক্তরাষ্ট্রের শেখার আছে, তবে আমাদেরও ভালো দিকগুলো যুক্তরাষ্ট্রের থেকে শেখার আছে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা
এর আগে গত মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, সরকার ও নির্বাচন কমিশনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ভুমিকা নিয়ে ওইদিন এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছিলেন বিএনপির মহাসচিব।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
