নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা প্রকোপে সারাদেশে চলামান শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ানো হয়েছে। কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
১৪ ই ফেব্রুয়ারী রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ। তবে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
দেশে প্রথম করোনা রুগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর ২০২০ থেকে ১৭ মার্চ ২০২০ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে । করোনা মহামারিতে চলমান ছুড়ি বাড়ানো হয়েছে কয়েবার।
১৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
