নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে সবুজ (২৮) নামের এক পাওয়ারলোম শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬ এপ্রিল সকাল ৯ টায় নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সবুজ আড়াইহাজার উপজেলার বিষনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার আমজাত হোসেনের ছেলে। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আশরাফুল জানান, নিহতের ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারনে তিনি আত্ম হত্যা করেছেন তা প্রাথমিকভাবে জানাতে পারেনি এই পুলিশ কর্মকর্তা।
আড়াই হাজার থানার অফিসার ইনচার্জ, মোঃ নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পস্তুতি চলছে।
নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।