নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গৃহকর্মীর লাশ উদ্ধার- আড়াইহাজারে রোজিনা আক্তার(২৪) নামের এক গৃহকর্র্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৯ অক্টোবর সোমবার ভোর রাতে উপজেলার দাইরাদী এলাকার চাল ব্যবসায়ী মুজিবরের ৫তলা ভবনের দ্বিতীয় তলার মেঝে থেকে শোয়ানো অবস্থায়
রোজিনার লাশ উদ্ধার করে পুলিশ। বাড়ির মালিক মুজিবর জানায় ৮ বছর যাবত আড়াইহাজার থানার বিশ্বনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের দরিদ্র
সিদ্দিকের মেয়ে তাহার বড়িতে কাজ করে আসছে।
রবিবার রাতে তাহার স্ত্রী খাদিজা বেগম গৃহকর্মী রোজিনাকে বকাঝকা করলে অভিমানে রোজিনা বাথরুমে গিয়ে গলায় ওরনা পেচিয়ে
আত্মহত্যা করে। গোপালদী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক ফরিদ জানান, সোমবার ভোরে মুজিবরের বাড়ির মেঝে শোয়ানো অবস্থায় রোজিনার লাশ
উদ্ধার করি। তবে তার গলায় দাগ রয়েছে। আড়াইহাজার থানার অফিসার্স ইনচার্জ এম এ হক জানান লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গেপাঠানো হয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
