নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ খেলাফত মজলিস এর উদ্যোগে আজ ২০ নভেম্বর বুধবার বন্দর থানা
ইনসাফ প্রতিষ্ঠায় মহানবী (সঃ) এর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বন্দরের লক্ষণখোলা নূর কমিউনিটি সেন্টারে বাদ আসর আলোচনা শুরু হবে।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বেফাক নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুল কাদির।
প্রধান বক্তা থাকবেন খেলাফত মজলিসের জেলার সাংগঠনিক সম্পাদক হাফেজ কবির হোসেন।
বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় সদস্য ও জেলার সভাপতি এ বি এম সিরাজুল মামুন।
আরো উপস্থিত থাকবেন, মহানগরের সভাপতি ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, ছাত্র নেতা
শাব্বীর আহমাদ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা ফরিদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন বন্দর থানার সভাপতি মুফতি আবুল কাশেম।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
