নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করা হয়েছে। আগামী ২৯ জুন থেকে ফরম পূরণ শুরু হওয়ার কথা থাকলেও দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা স্থগীত করেছে শিক্ষা বোর্ড।
২৭ জুন রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ার কারনে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করা হয়েছে।সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ নির্ধারণ করা হবে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
