নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ কুয়েতে করোনাভাইরাসে এক দিনেই আক্রান্ত হয়েছে ১৪৩ জন বাংলাদেশি। দেশটিতে এখনো পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৬৮৮ জনে।গত ২৪ ঘন্টায় দেশটিকে করোনায় আক্রান্ত হয়েছে সর্বোচ্চ ১০৬৫ জন।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মাধ্যোম গুলোর মাধ্যেমে জানা যায় রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৪৩ বাংলাদেশী সহ মোট ১০৬৫ জন অক্রান্ত হয়েছে। ১০৬৫ জনের মধ্যে ভারতীয় ২৪৪ জন,মিসরীয় ২৭১ জন, ৯২ জন কুয়েতি নাগরিক এবং ২১৫ জন অন্যান্য দেশের নাগরিক।
কুয়েতে করোনা সংক্রামন রোধে রবিবার বিকাল বিকাল চারটা থেকে চব্বিশ ঘণ্টার জন্য শুরু হয়েছে জরুরি অবস্থা, চলবে আগামী ৩০ মে পর্যন্ত।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
