ধর্ষণ

কোচিং সেন্টারে ছাত্রীকে আটকে রেখে ৩ দিনধরে ধর্ষন করল শিক্ষক

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ কোচিং সেন্টারে ছাত্রীকে আটকে রেখে টানা ৩ দিনধরে ধর্ষন করেছে কোচিং সেন্টারের শিক্ষক। মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাতে কোচিং সেন্টারের ভেতর থেকে ছাত্রীকে উদ্ধার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ । আসামি রফিকুল ইসলাম এলাকার মজিবুর খানের বাড়ি ভাড়া নিয়ে কোটিং সেন্টার পরিচালনা করে আসছিল । এর মধ্যে নির্যাতিত ছাত্রীর সাথে তার সর্ম্পক গড়ে উঠে।

নির্যাতিত ছাত্রী জানায়, বিয়ের কথা বলে আমাকে রবিবার কোচিং সেন্টারে নিয়ে যায়। তারপর আমাকে আটকে রেখে তিন দিন যাবৎ

আমার সাথে খারাপ কাজ করে। কোচিং চলাকালে আমি যাতে কারো সাথে কথা না বলতে পারি , সেজন্য আমাকে রুমের ভেতর আটকে

রাখত ও আমাকে মোবাইলও ধরতে দিতনা।

মঙ্গলবার রাতে কোটিং সেন্টারের ভেতর চিৎকার শুনে এলকাবাসী মেয়েটিকে উদ্ধার করে। তবে পালিয়ে যায় কোচিং শিক্ষক।

মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন,মেয়েটিকে উদ্ধার করা হলেও শিক্ষক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের

চেষ্টা চলছে। মামলার প্রস্তুনি চলছে, মেয়েচির মেডিকেল টেস্ট পাওয়ার অপেক্ষায় আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।