নারায়ণগঞ্জ বাণী২৪.কম: করোনা সংক্রমণ রোধে সারাদেশ চলছে ১৪ দিনের কঠোর থেকে কঠোরতর লকডাউন । চেষ্টা করা হচ্ছে সবাইকে ঘরে রেছে করোনা সংক্রমণ রোধের।
এর মধ্যেই গত ২৪ ঘন্টায় করোনা মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে সবচেয়ে বেসি। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১৯৫ জনের।
১৯৫ জনের মধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ৬৮ জন, যা বিভাগীয় হিসাবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু। নতুন মৃত্যু সহ দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৪৬ জন।’
নারায়ণগঞ্জে আসার পথে বাসের ভেতরে ড্রাইভার সহ ৬ জন মিলে গনধর্ষণ
নতুন করে ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৬ হাজার ৭৮০। এ নিয়ে সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন।
২৪ জুলাই শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়া।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
