নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে জনগণের পাশে থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে সেনাবাহিনী।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার সেনাসদর, হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেন বলে জনায় আইএসপিআর।
দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি বলেন, নাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক, বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন সহ জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
