নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতের সময় ঘোষনা করা হয়েছে।
১৫ মে বুধবার ধর্ম মন্ত্রণালয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহের সভাপতিত্বে এক সভায় এ সময় নির্ধারন করা হয়।
তবে প্রাকৃতিক/আবাহাওয়ার কারনে বা অন্য কোন বিশেষ কারনে কোন সমস্য দেখা দিলে ৮ টা ৩০ মিনিটের জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে বলেও ঘোষনা করা হয়।
এছারাও সারা দেশের সকল বিভিন্ন বিভাগ, জেলা ,উপজেল ও সিটিকর্পোরেশন সমুহ তাদের নিজ নিজ কর্মসূচি প্রণয়নপূর্বক পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে বলেও জানানো হয় সভায়।
ধর্ম মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, পবিত্র ঈদুল ফিতর ভাব-গাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে উৎযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে তা বাস্তবয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
