নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মাত্র এক সপ্তাহ আগে ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে হারিয়েছেন স্বামীকে। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছেন স্ত্রী।
আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী আকিকুন্নাহার চিকিৎসাধীন আছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) । চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
গত সপ্তাহে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে গিয়ে ডেঙ্গু জ্বলে আক্রান্ত হয় স্বামী আবদুল ওয়াহেদ (৭৫) । আহসানউল্লাহ আহসানগঞ্জ স্মারক বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী আবদুল ওয়াহেদ (৭৫) ২৩ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়।
স্ত্রী আকিকুন্নাহার গত রবিবার ঢাকা থেকে ফিরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
