নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ঢাকা রেঞ্জের ১৩ জেলার মধ্যে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার এসআই আজাদ।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় মাদক, ইভটিজিং, গ্রেফতারী পরোয়ানা তামিল ও মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে নির্বাচিত করা হয়। নারায়ণগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনা অনুুযায়ী এসআই আজাত সোনারগাঁও থানা এলাকার মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নিয়ে কাজ করেছেন।
১৬ এপ্রিল মঙ্গলবার অপরাধ সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন (বিপিএম, পিপিএম) ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে এসআই আজাদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার), বাংলাদেশ পুলিশের ডিআইজি জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় ও অতিরিক্ত ডিআইজি(অপ্স এন্ড ইন্টিঃ) জনাব মোঃ আসাদুজ্জামান, বিপিএম(বার) ও ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপার সহ আরো অনেকে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
