নারায়ণগঞ্জ বাণী নিউজঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যেমে গঠিত মাদক ব্যাবসায়ীদের গোপন তালিকা করা হয়েছে,তালিকা অনুযায়ী সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী কার্যক্রম উদ্বোধনের সময় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন,জঙ্গিদের মতো মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা দিয়েছেন মানানীয় প্রধানমন্ত্রী।তাই সারাদেশে চলছে মাদক নির্মুল আভিযান। মাদক ব্যবসায়ীদের গোপন লিস্ট অনুযায়ী আভিযান চলছে। যারু দুস্কর্ম করছে তাদের শাস্তি পেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,ডিএমপি কমিশনার আছাদুজ্জামান,কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম, ডিবির অতিরিক্ত কমিশনার দেবদাশ ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়, যুগ্ম কমিশনার (ক্রাইম) শেখ নাজমূল আলম আরো অনেকে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
