নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আজ বাংলাদেশে করোনা সংক্রমণের ১০২ তম দিন। ইতিমধ্যে ১ লাখ ছাড়ালো দেশে করোনায় আক্রান্তের সংখ্যা।
সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে আরও ৩৮০৩ জন এবং আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ৩৮ জন।
১৮ জুন বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের ২৪ ঘন্টার করোনা পরিস্থিতির সর্ম্পকে স্বাস্থ্য অধিদ্প্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক(এডমিন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নতুন আক্রান্ত ৩৮০৩ জন সহ দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ দুই হাজার ২৯২ জন এবং নতুন মৃত্যু ৩৮ জন সহ দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ৩৪৩ জন।
সারাদেশ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রামণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৯৭৫ জন। নতুন ১৯৭৫ জন সহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪০ হাজার ১৬৪ জন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
