নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে স্থানীয় দৈনিক যূগের চিন্তা পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
৯ এপ্রিল মঙ্গলবার দুপুর পৌঁনে ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্দোগে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল সহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মানববন্ধনে অংশ নেয়।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা যুগের চিন্তা পত্রিকার ডিক্লারেশন বন্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং দ্রæত পত্রিকাটি প্রকাশের অনুমতির দাবী জানায়। মানববন্ধনে বক্তব্য দেওয়া কালে এড. মাহাবুবুর রহমান মাসুম বলেন, একটি সাধারণ অযুহাতে নারায়ণগঞ্জে বহুল প্রচারিত পত্রিকা যুগের চিন্তা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের উদ্দেশ্যে এড. মাসুম বলেন, আমারও একটি পত্রিকা আছে, আমরা কেউই নারায়ণগঞ্জে পত্রিকা ছাপিনা, কারন নারায়ণগঞ্জে ডাবল প্লেটের প্রেস নেই, তাহলে যুগের চিন্তা কেন, আমাদের সব পত্রিকা বন্ধ করে দেন।
অন্যান্যদের মধ্যে দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তোফাজ্জল হোসেন, দৈনিক সংবাদ চর্চা পত্রিকার সম্পাদক মুন্না খান, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এটিএন বাংলার নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ,ঢাকা নিউজ বিডি ডট কম এর সম্পাদক সোনিয়া জাহান প্রীতি সহ অন্যান্য গনমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
