নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নামাজ শেষে করে মোনাজাত করার সময় এক ইমামের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত ইমামের নাম মাওলানা হেদায়েত উল্লাহ মিয়াজি শরীফ (৪০)।
মৃত্যুর ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কুরকুটা খাঁনপাড়া মসজিদে। মৃত্যু হওয়া ইমাম মাওলানা হেদায়েত উল্লাহ মিয়াজি শরীফ (৪০) নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা দক্ষিণপাড়া মিয়াজি বাড়ির ক্বারী আবদুর রশিদ মিয়াজির ছেলে।
১১ মার্চ বৃহস্পতিবার ফজরের নামাজের সময় মোনাজাতকালে তিনি মৃত্যুবরণ করেন। মাওলানা হেদায়েত উল্লাহ মিয়াজী শরীফ দায়েমছাতি তামিরুল মিল্লাত মাদ্রাসার আরবি শিক্ষক ও কুরকাটা খাঁনপাড়া বায়তুল ফালাহ মসজিদের ইমাম।
স্থানীয় মুসুল্লিদের সৃত্রে জানা গেছে, মুসল্লিদের নিয়ে তার ইমামতিতে ফজরের নামাজ শেষে দোয়া পড়ছিলেন মাওলানা হেদায়েত উল্লাহ মিয়াজী শরীফ। এ সময় হটাৎ করেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পুরো এলাকায় শেকের ছায়া নেমে আছে । আজ বৃহস্পতিবার আসর নামাজের পর তাকে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
