নারায়ণগঞ্জের সকল উপজেলার

নারায়ণগঞ্জের সকল উপজেলার করোনা সংক্রমনের সর্বশেষ আপডেট

নারায়ণগঞ্জ বানী২৪ঃ ১০ মে রবিবার পর্যন্ত নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ৮৬ জন সহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৮১ জন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২ জন সহ মৃত্যুবরন করেছেন মোট ৫৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৪ জন।

১০ মে রবিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে এ তথ্য জানা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় গত ২৪ ঘন্টায় কারোনা রোগী সনাক্ত হয়েছে আরও ২৫ জন। এ নিয়ে এ পর্যন্ত নাসিক এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮২ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাড়িয়েছে মোট ৩৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭২ জন।

সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে কারানা রোগী সনাক্ত হয়েছে আরও ৩৯ জন এ নিয়ে উপজেলায় করোনার আক্রান্তের সংখ্যা ৪৫১ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ১ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১৩ জন। এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এ পর্যন্ত মোট ২৭ জন।

বন্দর উপজেলায় (৫ টি ইউনিয়ন এলাকায়) গত ২৪ ঘন্টায় ২ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ২৯ জন। আক্রান্তদের এ পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। বন্দরে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।

সোনারগাঁ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫১ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরন করেছেন ২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।

আড়াইহাজার উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩৪ জন, এদের মধ্যে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

রুপগঞ্জ উপজেলায় উপজেলায় গত ২৪ ঘন্টায় ১৪ জন সহ এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৪ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের এবং সুস্থ হয়েছেন ১ জন।

জেলাস্বাস্থ্য বিভাগ আরও জানায়, ১০ মে শনিবার পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ৪ হাজার ৩১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে নারায়ণগঞ্জ জেলায় কারোনায় আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ২৮১ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরন করেছেন মোট ৫৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৪ জন। অন্যরা বিভিন্ন ভাবে চিকিৎসাধীন আছেন।

আরও পড়তে নিচের লিংকে ক্লিক করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বন্দর

বন্দরে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জ বাী২৪.কমঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষে একজন  নিহত ১ হওয়ার ঘটনা ঘটেছে।