নারায়ণগঞ্জ বাণী২৪ঃ ২৭ এপ্রিল সোমবার সকাল থেকে ২৮ এপ্রিল মঙ্গলবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৮৪ জন জন।
এ নিয়ে নারায়ণগঞ্জে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৭৪২ জন। গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি। ফলে জেলায় মৃতের সংখ্যা অপরিবর্তিত ৪২ জন।
২৮ এপ্রিল মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা স্বস্থ্য বিভাগ এ তথ্য জানা যায়। এর আগে গত ২৭ এপ্রিল সকাল পর্যন্ত নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল মোট ৬৫৮ জন।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮৪ জন বেড়ে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে মোট ৭৪২ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় জেলায় ১৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪২৩ জনের। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪২ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরন করেছেন ৪২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
