করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৩ জন করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৩৩ জন। এ নিয়ে জেলায় ৭ মে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ১৫৬ জন।

গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু বরন করেছেন আরও ১ জন। এ নিয়ে জেলায় কারোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫২ জন।

৭ মে বৃহষ্পতিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।
এর আগে ৬ মে পর্যন্ত নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১২৩ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫১জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় নারায়নগঞ্জে নমুনা সংগ্রহ করা গয়েছে ৮৭ জনের। এ নিয়ে জেলায় মোট ৩ হাজার ৯৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৩৩ জন সহ মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৬ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরন করেছেন ৫২ জন । তাছারা গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২ জন। এ নিয়ে সুুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭০ জন।

আরও পড়তে নিচের লিংকে ক্লিক করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মামুনুল হক

ধর্ষণ মামলায় খালাস পেলেন হেফাজত নেতা মামুনুল হক

নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ মামলায় খালাস পেলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হককে বেখসুর খালাস প্রদান করেছে আদালত।