
নারায়ণগঞ্জ বাণী নিউজঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব আটিজম সচেতনতা দিবস। সোমবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভার আয়েজন করা হয় । আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেছেন, অটিজম শিশুরা আমাদের জনসংখ্যার একটি অংশ। এদেরকে সঠিকভাবে চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল দেশ ও বিদেশে আন্তর্জাতিক ভাবে কাজ করছে। এই অটিজম শিশুদের সুচিকিৎসা ও সুশিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। এডিএম আরো বলেন, অটিজম শিশুদের আমরা অবহেলা করি, কিন্তু তা ঠিক নয়। তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং পরিবারের সবাই তাদেরকে ভালবাসতে হবে। এইসব শিশুদের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। ৩/৪ বছর বয়সে তাদের সঠিক চিকিৎসা দিতে হবে। কারন তারা সমাজের একটি অংশ। তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। এই সব অটিজম শিশুদের প্রতি সরকার আন্তরিক আছে। যে সকল এনজিও ও বিভিন্ন সংস্থা অটিজম শিশুদের জন্য কাজ করছে তাদের ধন্যবাদ জানাই। কারন এটি একটি মহৎ কাজ। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের জানাবেন, জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হেলাল উদ্দিন ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জনের পক্ষে সিনিয়র কনসালটেন্ট ডা: আমিনুল এহসান, আরও উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হাবিবা ইয়াসমিন, এনজিও নেটওয়ার্কের উপদেষ্টা মো: সামসুজ্জামান ভাষানী, নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাশ, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক ডা: জিএম আ: জব্বার চিশতি, বন্দর ডিজেবল চাইন্ড কেয়ারের সভাপতি হাসিনা রহমান শিমু, রূপগঞ্জ অনিবার্ন ডিজেবল চাইল্ড কেয়ারের সভাপতি সোহেল রানা প্রমুখ। এর আগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র্যালী করে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেব কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
