
নারায়ণগঞ্জ বাণী নিউজঃ জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলায় বিএনািপ চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সোনারগাঁ থানার দায়েরকৃত ৩ টি বিস্ফোরক মামলায় আদালতে হাজির হয়ে জামিন নামা দাখিল করেছেন সোনারগাঁ খানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর ও জেলা যূবদলের সাধারণ সম্পাদক শাহা আলম মুকুল সহ বিএনপির ৩৪ নেতা-কর্মী। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমান মিয়ার আদালতে হাজির হয়েআইনজীবির মাধ্যমে জামিন নামা দাখিলের প্রার্থনা করিলে আদালত জামিন নামা দাখিলের আদেশ দেন। বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে সোনারগাঁ থানায় দারেকৃত পুলিশের কর্তব্য কাজে বাধা, হত্যা চেষ্ট, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ৩ টি মামলায় হাইকোর্টে থেকে আগাম জামিন পেয়ে হাই কোর্টের নির্দেশ মোতাবেক গতকাল জেলা ও দায়রা জজ আদালতে জামিন নামা দাখিল করে সোনারগাঁ থানা বিএনপির এই ৩৪ নেতা-কর্মী। বিভিন্ন মামলায় জামিননামা দাখিল করেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর, নারায়ণগঞ্জ জেলা যূবদলের সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল,বিএনপি নেতা ওসমান গনি রিু, ফয়সাল আহাম্মেদ ওরফে অতু, নেহাল উদ্দিন , মোজাম্মেল, মজিবুর রহমান , মোশারফ হোসেন, শহিদ সরকার, শাহিন, শফিক, নূর ইয়াসিন নোবেল, সালাউদ্দিন সালু , আমান উল্লাহ আমান, শহিদুল্লাহ, আমির আলী, আতাউর রহমান, নিজাম উদ্দিন নিজাম, ফারুক আহাম্মেদ তপন, আবেদ আলী মেম্বার, হাবিবুর রহমান হবু, হারুন অর রশিদ মিঠু, খোরশেদ আলম, মনির মেম্বার, হুমায়ন, শাহা আলম, বদরুল আলম, মোঃ মোক্তার হোসেন মিন্টু, বজলুর রহমান, গাজী হারুন অর রশিদ, নজরুল ইসলাম বাচ্চু, মোশারফ হোসেন, জালাল মিয়া এবং আঃ রউফ।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
