নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আলম জমাদার (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ।
ধর্ষণের অভিযোগে গ্রেফতার কৃত আসামীকে ২৯ জুন সোমবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৮ জুন রবিার বিকেলে নারারায়ণগঞ্জ সিটি কর্পোারেশনের সুকুম পট্টির মজিবর মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে নাসিক এলাকার ১৮ নং ওয়ার্ডের সুকুম পট্টি এলাকায় ১১ বছর বয়স্ক তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে লাকড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে বলে আলম জমাদারের বিরুদ্ধে অভিযোগ উঠে। পরে ধর্ষিতার বোন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করলে রবিবার বিকেলে আলম জমাদারকে গ্রেফতার করে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ধর্ষণের অভিযোগে আলম জমাদার নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণ মামলায় তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
