নারায়ণগঞ্জে ১ দিনেই করোনায়

নারায়ণগঞ্জে ১ দিনেই করোনায় আক্রান্ত ৭৭ জন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে ১ দিনেই করোনায় আক্রান্ত হয়েছে আরও ৭৭ জন ।গত ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৮ টা থেকে রবিবার সকাল ৮টা) নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ৭৭ জন ও মৃত্যু হয়েছে আক্রান্তদের মধ্যে ৪ জনের।

১৯ ্এপ্রিল রবিবার আইইডিসিআরের তথ্য মোতবেগ নারাণগঞ্জে নতুন ৭৭ জন সহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮৬ জন।

রবিবার দুপুরে  মহাখালির স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত ২৪ ঘন্টায় বাংলাদেশের করোনার অবস্থা আপডেট সর্ম্পকে বিস্তারিত জানাতে অনলাইন ভিডিও ব্রিফিয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ১৪ ঘন্টায় ঘন্টায় সারাদেশে নতুন করোনায় আক্রান্তের সংখ্যা ৩১২ জন ও মৃতের সংখ্যা ৭ জন।

আক্রান্তদের মধ্যে ৭৫ ভাগ নারাণয়গঞ্জ ও ঢাকার বলে জানান স্বাস্থ অধিদপ্তরের অতি.মহাপরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা। তিনি জানান, নিহত ৭ জনের মধ্যে নারায়ণগঞ্জে ৪ জন ও ঢাকার ৩ জন।গত ২৪ ঘন্টায় ২৪ ঘন্টায় ২৬৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।