নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফতুল্লার তক্কার মাঠ এলাকায় জঙ্গি সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে আইনসৃঙ্খলা বাহীনি। অভিযান অব্যহত রয়েছে বলেও জানিয়েছেন ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন।
আটককৃতরা হলেন, বাড়ির মালিক জয়নাল আবেদীনের ছেলে ফরিদ উদ্দিন রুমি (২৭), রুমির স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২২), রুমির ছোট ভাই জামাল উদ্দিন রফিক (২৩)।
২৩ সেপ্টেম্বর সকল ৭ টায় নারায়ণগঞ্জ ফতুল্লা উপজেলার তক্কার মাঠ এলাকার বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদীনের বাড়িটি জঙ্গি সন্দেহে ঘিরে রাখে আইনসৃঙ্খলা বাহীনি। পরে সকাল ৯ টা ৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
