নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় জ্বর ,সর্দি কাশিতে আক্রান্ত হয়ে খয়রুল আলম হিরু নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ৬ এপ্রিল সোমবার দিবাগত রাত দেড়টায় দেওভোগ চেয়ারম্যান কাড়ি এলাকায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানায়, গত ২৬ মার্চ হতে ঠান্ডা,জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে নারায়ণকগঞ্জের মেডিনোভা, ঢকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসকের চিকিৎসা গ্রহন করে। সর্বশেস সোমবার দিবাগত রাত দেড়টায় তার অবস্থা আরও গুরুত্বর হলে সেখানেই তার মৃত্যু হয়।
তার স্বজনদের অভিযোগ মাৃত্যুর পর এলাকাবাসী কেউ দাফন কাজে সহযোগীতা করেনি। তবে এলাকাবাসী জানায় সকাল ১০ টায় ফতুল্লা থানা পুলিশের একটি টিম এসে নিহতের লাশ নিয়ে যায়।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন এর সত্যতা স্বীকার কারে বলেন, প্রাথমিক ভাবে এ ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে জানা যায়। তবে তার লাশ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাধ্যমে দাফন করা হবে
NarayanganjBani24.com NarayanganjBani24.com
