নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিক্স চালক নিহত হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছে আরো দুই জন ।
৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ফতুল্লার পাগলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌছে নিহতের লাস উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে ও আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করে।
নিহত অটোরিক্সা চালকের নাম হাকিম (৩০)। নিহত হাকিম ইদ্রাকপুর এলাকার নরু মিয়ার ভাাড়াটিয়া। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফাকীরহাট গ্রামে।
ফতুল্লা থানার উপ-পরিদর্শক রক্তিম বলেন, আদমজী এলাকার একটি পোষাক কারখানার শ্রমিকদের বহনকারী একটি বাস ফতুল্লাগামী ব্যাটারি চালিত অটোরিক্সকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হয় ও আহত হয় দুই জন। নিহতের লাস ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে ও আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
