নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফতুল্লা নয়ামাটি এলাকার শীর্ষ মাদক সাম্যজ্ঞী পারভিন ওরফে মোবাইল পারভিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
২৪ মার্চ দিবাগত রাত ২ টায় চানমারি এলাকা হইতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ২৪ মার্চ সোমবার বিকালে ওয়াপদার পুল এলাকা থেকে মোবাইল পারভিনের দুই সহযোগী ফাতেমা ও শাহিনুরকে এিশ পিছ ইয়াবা সহ আটক করে ডিবি।
আটককৃতদের দেয়া তথ্যর ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে চানমারি এলাকা থেকে মোবাইল পারভিনকে গ্রেফতার করে।
২৫ মার্চ সকলে মোবইরল পারভীনকে কোর্টে চলান কর হলে আদলত তাকে জেলা কারাগারে আটক করে। মোবাইল পারভিন ফতুল্লা নয়ামাটি এলাকার রেজাউল ইসলাম রাজুর স্ত্রী।
এলাকাবাসী জানায় , মোবাইল পারভিন নয়ামাটি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে ফতুল্ল্হা সহ নারায়নগঞ্জের অলিতে গলিতে মাদক বিক্রি করে আসছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
