নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অশ্লীল ভিডিও দেখিয়ে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বন্দরে শওকত মিয়ার (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বন্দরের দেওয়ানবাগ কলাবাড়ী এলাকায় ৭ এপ্রিল অভিযান চালিয়ে শওকত মিয়াকে (৪৫) গ্রেফতার করে পুলিশ। শওকত মিয়াকে গ্রেফতার করে অদালতে প্রেরণ করা হয়েছে । একই সাথে ভিকটিম মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে ২২ ধারায় আদালতে প্রেরণ করা হয়।
জানাগেছে অভিযুক্ত শওকত মিয়া ও মাদ্রাসার ছাত্রী আত্মীয়তার সূত্রে একই বাসায় অবস্থান করছিলেন। এরপর ৩০ মার্চ রাত ১২ টার দিকে মাদ্রাসা ছাত্রীকে ঘুম থেকে ডেকে তুলে মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে শওকত মিয়া ধর্ষনের চেষ্টা করে।
পরে ওই ছাত্রী এ বিষয়টি তার পরিবারকে জানালে শওকত মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
