মামুনুল হক

সোনারগাঁয়ে রিসোর্টে হামলা-মামুনুল হকের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক অবরুদ্ধ হওয়ার ঘটনায় সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট সেন্টারে ভাংচুর ও পুলিশের কাজে বাধা এবং নাশকতার দায়ে মামুনুল হককে আসামী করে সোনারগাঁ থানায় মামলা দায়ের হয়েছে।




৬ এপ্রিল রাতে সোনারগাঁ থানায় এ বিষয়ে ৩ টি মামলা দায়ের করা হয়। এ মামলায় ৮৩ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত নামা আরও ৫০০-৬০০ জনকে আসামী করা হয়েছে।

সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান এ সত্যতা স্বীকার করে জানান, সোনাগাঁয়ে রিসোর্ট সেন্টারে হামলা ও ভাংচুরের ঘটনায় পৃথক ৩ টি মামলা হয়েছে এবং মামুনুল হককে আসামী করা হয়েছে।


নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম গনমাধ্যমকে জানান, মঙ্গলবার রাতে দুইটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে ২ টি এবং এক সাংবাদিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মামুনুল হক

ধর্ষণ মামলায় খালাস পেলেন হেফাজত নেতা মামুনুল হক

নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ মামলায় খালাস পেলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হককে বেখসুর খালাস প্রদান করেছে আদালত।