গ্রেফতার

বন্দরে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ বন্দরে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে লাঙ্গলবন্দ চিড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম আয়নাল হক (৫২)। কুখ্যাত ওই মাদক সম্রাট চিড়ইপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ গান্ধির ছেলে। প্রকাশিত মাদক ব্যবসায়ীর তালিকায় তার নাম রয়েছে ৪ নম্বারে। তাকে ধরিয়ে দিতে জেলা পুলিশ ইতি মধ্যে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষনা করেছেন ।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আয়নাল হককে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে বন্দরের তালিকাভূক্ত একজন মাদক ব্যবসায়ী । তার বিরুদ্ধে মাদক, নারী নির্যাতনসহ দুই ডর্জন মামলার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

৭ ছাত্র সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জে গঠিত হলো “সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য”

৭ ছাত্র সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জে গঠিত হলো ‘সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’।