বন্দরে ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে শীতলক্ষায়-জটিল রোগে আক্রান্ত স্থানীয়রা

এ কে এম সাইদুজ্জামানঃ নারায়ণগঞ্জের বন্দরে ডংজিং লংজিভিটি নামে একটি ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্য মুছাপুর ইউনিয়নের তিনটি গ্রামে ভয়াবহ দূষণ ছড়াচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয় জনগন।

এলাকাবাসী জানায়, কারখানার নির্গত এসিড, তরল বর্জ্য সিসাযুক্ত রাসায়নিক পদার্থ রাতের আধারে ফেলা হচ্ছে শীতলক্ষা নদীতে। বিষাক্ত বর্জ্যরে কারণে জমিতে ফসল,গাছে ফল ধরছেনা ও পুকুরে মাছ ও বাঁচতে পারেনা। হাপানী, চোখের অসুখ ও  শ্বাসকষ্ট জনিত নানা রোগে আক্রন্ত হচ্ছে স্থানীয় জনগন। আক্রান্তদের মধ্যে পাতাকাটা, লক্ষণখোলা ও দাসেরগাঁ এলাকার নারী ও শিশুদের সংখ্যা অধিক।

এলাকাবাসী দূষণের কবল থেকে রেহাই পেতে মানববন্ধন কর্মসূচি পালন করে।

কারখানায় কোন ইটিপি প্ল্যান্ট না থাকায় এসিড মিশ্রিত বর্জ্য ফেলা হচ্ছে সরাসরি পুকুরে এবং খালে। রাতের আধারে অগোচরে ফেলা হচ্ছে শীতলক্ষা নদীতে।

এলাকাবাসীর দাবী স্থানীয়দের স্বাস্থ ঝুকি ও পরিবেবেশ দূষনের কথা চিন্তাকরে আবাসিক এলাকা থেকে  ব্যাটারি কারখানার মতো ক্ষতিকর কারখানা দ্রুত  স্থানান্তর করা।

সূত্র-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।