নারায়ণগঞ্জ বাণী২৪ ঃ নারায়ণগঞ্জের বন্দরে স্বদেশ পরিবহনের বাস চাপায় রোজিনা আক্তার (২৫) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যূ হয়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কেরজামালউদ্দিন টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রোজিনা আক্তার ঢাকার দোহার উপজেলার কার্তিপুর গ্রামের নুরু মিয়ার মেয়ে। তিনি বন্দরের জামালউদ্দিল টেক্সটাইল মিলের অঙ্গ প্রতিষ্ঠান জাহিদ গার্মেন্টসে হেলপারের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ডিউটি শেষে হেঁটে বাসায় ফেরার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে জামালউদ্দিন টেক্সটাইল মিলের সামনে স্বদেশ পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো-ব-১৫-১০৭১) চাপা দেয়। এ সময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কাাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেন জানান,আহত নারী পোশাক শ্রমিককে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যূ হয়েছে। বাসটি আটক করা হয়েছে। চালক হেলপার পালিয়ে গেছে। মামলার প্রস্তুতি চলছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
