নারায়ণগঞ্জ বাণী নিউজঃ নারায়ণগঞ্জের বন্দরে স্বামীর গলায় দারালো ছোরা ঠেকিয়ে স্ত্রীকে পালাক্রমে ধর্ষনের ঘঁনা ঘটেছে। এ ঘটনায় তুহিন নামের এক ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ২৪জুন রবিবার রাতে বন্দর উপজেলার সাবদী এলাকায় এ গনধর্ষণের ঘটনা ঘটে। স্বামীর সঙ্গে ঘুরতে এসে ৫ বখাটের ধর্ষনের শিকার হন স্ত্রী। সোমবার সকালে ওই গৃহবধূ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
জানাযায়, উপজেলা স্বল্পের চক গ্রামের রিয়াজুল তার স্ত্রীকে নিয়ে রোববার বিকালে সাবদী এলাকায় ব্রহ্মপূত্র নদের তীরে ঘুরতে বের হন। রাত ৮ টার দিকে অটোবাইকে স্বামী-স্ত্রী বাড়ী ফিরছিল। এসময় সাবদী ব্রিজের কাছে পৌছালে ৫ বখাটে এসে তাদের দুইজনকে টেনে হেছড়ে নির্জন স্থানে নিয়ে যায়। এক পর্যায়ে স্বামী রিয়াজুলের গলায় ছোরা ঠেকিয়ে তার স্ত্রীকে সেলসারদি বিলের এক পরিত্যক্ত বাগান বাড়ীতে নিয়ে পালাক্রমে ধর্ষন করে। গভীর রাতে হঠাৎ ডাকচিৎকার শুনে এলাকাবাসী জড়ো হয়। এসময় নলুয়া পাড়ার তুহিন নামে এক বখাটে যুবককে আটক করে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিয়ে আটক বখাটেকে সোপর্দ করে। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে সেলসারদি ও সাবদী এলাকার অটো চালক আমজাদ, কাদির, বাপ্পি, রায়হান পালিয়ে যায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহিন মন্ডল নারায়ণগঞ্জ বাণী ২৪কে জানান, একজনকে গ্রেফতার করা হয়েছে, মামলা
দায়েরের প্রস্তুতি চলছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
