নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৭ টায় ঢাকা পৌঁছাবে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ।
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, ব্রাদার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক ক্রিড়ামন্ত্রী সাদেক হোসেন খোকার সাথে একই ফ্লাইটে দেশে ফিরবেন তার পুরো পরিবার।
এর আগে নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে স্থানীয় সময় বাদ এশা দুই সহস্রাধিক মুসল্লির অংশগ্রহণে সাবেক মেয়র ও বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রথম জানাজা অনুষঠিত হয়।
উল্লেখ্য যে, নিউইয়র্কে স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
